সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

রমজান মাসে চিনির কোনো সংকট হবে না: শিল্পমন্ত্রী

অনলাইন রিপোর্ট॥
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমাদের চিনির কোনো অভাব নাই। রমজানকে টার্গেট রেখে বাজারে পর্যাপ্ত চিনির মজুত আছে। তারপরও বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া আছে আরও এক লাখ টন চিনি এনে রাখার। শনিবার সকালে রাজশাহী সার্কিট হাউসে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “আমাদের পরিসংখ্যান মতে বাজারে পর্যাপ্ত চিনি মজুত আছে। আগামী রমজান পর্যন্ত এই মজুত পর্যাপ্ত। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। এ অবস্থায় বাজারে যেন চিনির সংকট না হয় সেজন্য সরকার বাণিজ্য মন্ত্রণালয়কে আরও চিনি এনে রাখার জন্য বলেছে।” পরিবেশ বান্ধব ব্যবসা নিশ্চিতকরণে রাজশাহী জেলার ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং অংশীজনের সঙ্গে এ মতবিনিময়ের আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন ও বিসিক।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন, বিসিকের চেয়ারম্যান (গ্রেড-১) মুহ. মাহবুবর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ ও রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, “রাজশাহী একটা নান্দনিক শহর। পরিবেশবান্ধব শিল্পের মাধ্যমে এই শহরকে কিভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়েই আলোচনা করতে এসেছি। যেসব দাবি-দাওয়া উঠে এসেছে সেগুলো নিয়ে এখন আমি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন প্রধানমন্ত্রীর কাছে যাবো।”
মন্ত্রী আরও বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়ত্ত যেসব কলকারখানা আছে সেগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। যেসব কলকারখানার যন্ত্রপাতি পুরনো হয়ে গেছে সেখানে নতুন যন্ত্রপাতি দেয়া হবে। এসব কল কারখানা চালুর জন্য দেশি-বিদেশি ব্যবসায়ীদের আহ্বান জানানো হচ্ছে। পিপিপির মাধ্যমে এগুলো চালু করা হবে।”
Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

রমজান মাসে চিনির কোনো সংকট হবে না: শিল্পমন্ত্রী

প্রকাশিত : ০২:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২