ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থায় বদলাচ্ছে কৃষি ব্যবস্থা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১লা এপ্রিল থেকে আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান

বিজয় দিবস উপলক্ষে করোনার টিকাদানের বিশেষ কর্মসূচি ঘোষণা

অনলাইন রিপোর্ট॥
বিজয় দিবস উপলক্ষে সাত দিনের জন্য করোনার টিকাদানের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সারাদেশে এক সপ্তাহে বিশেষ ক্যাম্পেইনে ৯০ হাজার দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া হবে।
বুধবার অধিদপ্তরের টিকা কমিটির সদস্য সচিব শামসুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, সাত দিনে ৯০ লাখ মানুষকে টিকা প্রদানের লক্ষ্য নিয়ে মাঠে ১৭ হাজার ১১৬ টিম কাজ করবে। ১৫ হাজার ৯৮৪টি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।
এছাড়া তিনি বলেন করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার চতুর্থ ডোজ প্রয়োগের সুপারিশ করেছে সরকারের কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কারিগরি কমিটি প্রথম ধাপে সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শিগগিরই কার্যক্রম শুরু করবে।
তিনি আরও বলেন, দেশে এই পর্যন্ত শিশুসহ মোট জনসংখ্যার ৮৭ শতাংশ প্রথম ডোজ পেয়েছে। আর দুই ডোজ টিকা নিয়েছেন ৭৩ শতাংশ।
Tag :
আপলোডকারীর তথ্য

1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win

বিজয় দিবস উপলক্ষে করোনার টিকাদানের বিশেষ কর্মসূচি ঘোষণা

প্রকাশিত : ০২:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২