ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থায় বদলাচ্ছে কৃষি ব্যবস্থা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১লা এপ্রিল থেকে আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান

রাজপথ আমাদের দখলে থাকবে: ওবায়দুল কাদের

অনলাইন রিপোর্ট॥

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট মাঠে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে কী না তা সময়ই বলে দেবে। বিএনপির নেতাকর্মীরা রাস্তায় কয়দিন থাকবে তা আমরা জানি না, তবে রাজপথ আমাদের দখলে থাকবে। কারণ আমরা আকাশ থেকে পড়িনি, জনগণের মাঝ থেকে আমরা এসেছি।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘ফকরুল সাহেব খেলা হবে, খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্ণীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে। ডিসেম্বর মাসেই খেলা হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে রহস্য পুরুষ কামাল হোসেন ও তারেক রহমানসহ সবার অর্থের উৎস খোঁজা হচ্ছে।’ এর আগে দুপুর ১২টার দিকে জাতীয় সংগীত পরিবেশন মধ্যে দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলনে প্রথম অধিবেশনে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের স্বাগত বক্তব্যের পরপরই প্রধান অতিথি  ওবায়দুল কাদের বক্তব্য দেন।

সম্মেলনে আরো উপস্থিত রয়েছেন- দলের কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, সদস্য মারুফা আক্তার পপি, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, , রেমন্ড আরেং প্রমুখ। সম্মেলনে প্রথম অধিবেশন সমাপ্ত হলে দ্বিতীয় অধিবেশনে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির ঘোষণা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win

রাজপথ আমাদের দখলে থাকবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৪:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২