সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

আজ ধর্মঘটের ৩য় দিন চলছে দুর্ভোগে যাত্রীরা

অনলাইন রিপোর্ট॥

তৃতীয় দিনের মতো ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। এতে জয়পুরহাট জেলা থেকে অভ্যন্তরীন রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এমনকি জেলার বাইরে থেকেও কোনো পরিবহন জয়পুরহাট শহরে প্রবেশ করেনি।

এদিকে শনিবার (৩ ডিসেম্বর) বিভিন্ন গন্তব্যে যেতে ইচ্ছুক যাত্রীদের দুর্ভোগ পোহাতে দেখো গেছে। অতিরিক্ত ভাড়া দিয়ে অনেক যাত্রী অটোরিকশা বা ছোট বাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। এছাড়া ট্রেন স্টেশনেও যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক ও শ্রমিক পরিষদের কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, ‘দাবি না মানা পর্যন্ত আমাদের এই ধর্মঘট চলবে। সরকার আলোচনায় না বসলে আগামীতে পুরো উত্তরবঙ্গে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।’

২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন, মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন, করিমন ও ভটভটির মতো অবৈধ যান চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাক দেয় রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক ও শ্রমিক পরিষদ।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

আজ ধর্মঘটের ৩য় দিন চলছে দুর্ভোগে যাত্রীরা

প্রকাশিত : ০১:১৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২