সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নাজমুল আহসান

অনলাইন রিপোর্ট॥

পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিবের দায়িত্ব পেয়েছেন নাজমুল আহসান। তিনি এতদিন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা নাজমুল আহসান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা।

রবিবার ( ১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পেট্রোবাংলার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নাজমুল আহসানকে সচিব পদে পদোন্নতি দিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

গতবছরের ৬ ডিসেম্বর পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব পান নাজমুল আহসান। এর আগে পেট্রোবাংলায় পরিচালক (প্রশাসন) পদে দায়িত্ব পালন করছিলেন তিনি। পেট্রোবাংলায় আসার আগে সরকারের বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেন। তিনি একসময় খুলনা ও সাতক্ষীরা জেলার জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নাজমুল আহসান

প্রকাশিত : ০২:২৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২