সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

ফোর্বসের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৪২তম প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন রিপোর্ট॥

মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের ২০২২ সালের বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২তম স্থানে রয়েছেন। রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম ও প্রভাবকে গুরুত্ব দিয়ে বিশ্ব থেকে ১০০ নারীকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দে এবং তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনীতির ক্ষেত্রে জিডিপি-জনসংখ্যার বিষয়কে ও কর্পোরেট নেতাদের ক্ষেত্রে আয় ও কর্মীদের বিবেচনায় নেওয়া হয়েছে। মূলত বিদ্যমান অবস্থার সঙ্গে যারা লড়াই করছে তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রে বলা হয়, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করছেন। বর্তমানে তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন। ফোর্বসের দাবি, শেখ হাসিনা মনে করছেন এটাই তার শেষ মেয়াদ। তিনি খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষায় গুরুত্ব দিচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পরপর তিনবারসহ শেখ হাসিনা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন। সবশেষ তার দল বাংলাদেশ আওয়ামীলীগ ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয় পেয়েছে। শেখ হাসিনার চলমান লড়াই বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। তাছাড়া শেখ হাসিনা ও তার দল আওয়ামীলীগ ভোটারদের দমনের বিষয়টি অস্বীকার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

ফোর্বসের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৪২তম প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত : ১১:৪২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২