সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ দুর্ঘটনা, ঢাকামুখী লেন বন্ধ

অনলাইন রিপোর্ট॥

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণে ঢাকামুখী লেন বন্ধ রয়েছে।

মহাসড়কের ধল্লা থেকে মির্জাপুর চরপাড়া এক কিলোমিটারে অন্তত ১৬টি এবং ভুায়াপুরে একটি দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ টুটুল জানান, সকাল ৯টায় মহাসড়কের ধল্যা-মনসুর এলাকায় ঢাকামুখী লেনে পিকআপভ্যানের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিটি বাসের হেলপার। তার মরদেহ থানায় নেওয়া হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অন্তত ১৬/১৭ জন আহত হয়েছেন।

এদিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুরের নলিন এলাকায় বালুভর্তি ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন।

টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট মোস্তাক আহমেদ জানান, সকাল থেকে মির্জাপুরের বিভিন্ন এলাকায় ১৮টির মতো দুর্ঘটনা ঘটেছে। ঢাকামুখী লেন বন্ধ রয়েছে। তবে সার্ভিস লেন দিয়ে যানবাহন চলছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত স্বাভাবিক হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ দুর্ঘটনা, ঢাকামুখী লেন বন্ধ

প্রকাশিত : ১২:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২