সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

“থার্টি ফার্স্ট” ঘিরে গুলশান-বনানীতে যান চলাচলে নিয়ন্ত্রণ

অনলাইন রিপোর্ট॥

খ্রিস্টীয় নববর্ষ উদযাপন ঘিরে আজ ( ৩১ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহনযোগে প্রবেশের জন্য কামাল আতাতুর্ক এভিনিউ ( কাকলী ক্রসিং) ও মহাখালী আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে।

শনিবার রাত ৮টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে মহাখালী এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১ নম্বর সড়ক, চেয়ারম্যান বাড়ি মোড়, ঢাকা গেট, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং ব্যবহার করা যাবে না। তবে সেসব এলাকা থেকে বের হওয়ার জন্য এসব ক্রসিং ব্যবহার করা যাবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট ২১টি পয়েন্টে ডাইভারশন থাকবে।

সেগুলো হচ্ছে- ফিনিক্স ক্রসিং, শান্তা ক্রসিং, বটতলা ক্রসিং, জিএমজি মোড়, পুরাতন আড়ং ক্রসিং, নিকেতন ক্রসিং, পুলিশ প্লাজা ক্রসিং, মসজিদ গ্যাপ, মায়াগঞ্জ ক্রসিং, বনানী চেয়ারম্যান বাড়ি মোড়, বনানী ১১ নম্বর রোড, শুটিং ক্লাব ক্রসিং, ইউনাইটেড হাসপাতাল গ্যাপ, বনানী ২৩ নম্বর সড়ক, ঢাকা গেইট, মানারাত ক্রসিং, নতুন বাজার ক্রসিং, জাতিসংঘ গোল চত্বর, গুদারাঘাট গ্যাপ, বাড্ডা লিংক রোড ও কালাচাঁদপুর গ্যাপ।

সড়ক ব্যবহার সংক্রান্ত যে কোনো জরুরি প্রয়োজনে উপকমিশনার ( ট্রাফিক গুলশান): ০১৩২০-০৪৪৩৬০, অতিরিক্ত উপকমিশনার ( ট্রাফিক গুলশান): ০১৩২০-০৪৪৩৬১, সহকারী কমিশনার ( গুলশান ট্রাফিক জোন): ০১৩২০-০৪৪৩৭২, সহকারী কমিশনার ( মহাখালী ট্রাফিক জোন): ০১৩২০-০৪৪৩৭৫ এবং সহকারী কমিশনারের ( বাড্ডা ট্রাফিক জোন): ০১৩২০-০৪৪৩৭৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

“থার্টি ফার্স্ট” ঘিরে গুলশান-বনানীতে যান চলাচলে নিয়ন্ত্রণ

প্রকাশিত : ১১:২০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২