সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

সেনাবাহিনী সব সময় জনকল্যাণমূলক কাজ করছে: সেনাপ্রধান

অনলাইন রিপোর্ট॥

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে ১১ পদাতিক ডিভিশন ও ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগির হাট ও ফুলবাড়ী উপজেলার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক হাজার ৮০০টি দুস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘সেনাবাহিনী সব সময় জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, প্রতি বছরের মতো সেনাবাহিনী এখন শীতকালীন প্রশিক্ষণে নিয়োজিত আছে। আমরা যখন প্রশিক্ষণের জন্য বাইরে আসি, তখন জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করি।প্রধানমন্ত্রী এটা আমাদের সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। আজ আমরা দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছি। আশা করছি, আমাদের শীতকালীন প্রশিক্ষণ চলাকালে প্রায় লক্ষাধিক কম্বল সারাদেশে বিতরণ করতে পারব।

নগরায়নের ফলে আগের মতো ফাঁকা জায়গায় প্রশিক্ষণ নেওয়ার সুযোগ কমে গেছে। তাই আগের চেয়ে এখন জনগণের সঙ্গে সেনাবাহিনীর সম্পৃক্ততা বেড়েছে। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণের এলাকায় দরিদ্রদের মধ্যে ফ্রি-মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছে। ডায়াবেটিস, হাইপার টেনশন, চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে পরামর্শ ও ওষুধ দেওয়া হচ্ছে।

এছাড়া গবাদিপশুর চিকিৎসাসহ দেশের বিভিন্ন স্থানে কৃষি সামগ্রী বিতরণ করা হচ্ছে। এসময় সেনাসদর ও স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

সেনাবাহিনী সব সময় জনকল্যাণমূলক কাজ করছে: সেনাপ্রধান

প্রকাশিত : ০২:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২