সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু

অনলাইন রিপোর্ট॥

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন-মংগলু (৩৬) ও সাদিক হোসেন (২২)।উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তের মেইন পিলার ৮৮৭ এর কাছাকাছি এলাকায় বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মংগলু উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে ও সাদিক হোসেন পার্শ্ববর্তী বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল ( ২৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশি গরু পারাপারকারীর একটি দল সীমান্তের মেইন পিলার ৮৮৭ এলাকায় গেলে ভারতের ১৫৭ ব্যাটালিয়নের বড় মধুসূদন বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় মংগলু ও সাদিক হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সাথে থাকা লোকজন তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। দুজনেরই বুকে গুলি লেগেছে।

উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) দোলাপাড়া ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুল ইসলাম বলেন, ‘বুধবার রাতে সীমান্তের কাঁটাতার সংলগ্ন তাদের মরদেহ পড়ে থাকে। পরে নিহতদের সঙ্গের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।’

বিষয়টি নিশ্চিত করেছেন দোলাপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল জলিল। তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত : ০৩:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২