সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

দেশ জুড়ে বই উৎসব

অনলাইন রিপোর্ট॥

নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে শোভা পাচ্ছে নতুন বই। সারা দেশে আজ বই উৎসব উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে।

শনিবার (৩১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ২০২৩ শিক্ষাবর্ষের বই তুলে দেন তিনি। করোনার কারণে গত দুই বছর বই উৎসব করা সম্ভব হয়নি। এ বছর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আড়ম্বরপূর্ণ পরিবেশে উৎসব করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ (১ জানুয়ারি) কেন্দ্রীয়ভাবে প্রাথমিকের বই উৎসব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে। মাধ্যমিকে বই উৎসব চলছে গাজীপুরের কাপাসিয়া সদর উপজেলার কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। শিক্ষামন্ত্রী দীপু মনি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন। এবার কাগজ সংকটের কারণে সব বই ছাপা শেষ করা সম্ভব না হলেও প্রায় ৮০ শতাংশ পাঠ্যবই ছাপা হয়েছে বলে জানা গেছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম জানিয়েছেন, ছাপার কাজ দেরিতে শুরু হওয়ায় প্রাথমিকের বই কিছুটা পিছিয়ে আছে। তবে অবশিষ্ট বইও ১০ জানুয়ারির মধ্যে সব উপজেলায় চলে যাবে।

বর্তমান সরকার ২০১০ শিক্ষাবর্ষ থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করে এবং এ পর্যন্ত মোট ৪৩৪ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২১১টি পাঠ্যপুস্তক বিতরণ করেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) হিসাব অনুযায়ী, সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩০০ পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

দেশ জুড়ে বই উৎসব

প্রকাশিত : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩