সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

টিসিবির কার্ড তৈরিতে ব্যাপক ‘স্বজন ও দলপ্রীতি’

নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে খাদ্য বিক্রি কর্মসূচির আওতায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি রাজশাহীতে আজ থেকে তিনটি পণ্য বিক্রি শুরু করছে। এ কর্মসূচির আওতায় রাজশাহী মহানগরীতে ৫৫ হাজার এবং গোটা জেলায় ১ লাখ ৯৯ হাজার মানুষ ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে তিনটি পণ্য-চাল, ডাল ও তেল কিনতে পারবেন। তবে কর্মসূচি শুরুর আগেই রাজশাহী মহানগরী এলাকায় ফ্যামিলি কার্ড তৈরিতে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ফ্যামিলি কার্ড তৈরির দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড কাউন্সিলররা ছাড়াও ক্ষমতাসীন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও টিসিবি কার্ড তৈরিতে প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে কাউন্সিলররা নিজ নিজ সমর্থকদেরকেই কার্ড দিতে চেষ্টা করছেন। ফলে প্রকৃত নিম্ন আয়ের মানুষদের অনেকেই সরকারি এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

অভিযোগের কথা স্বীকার করে টিসিবির রাজশাহী আঞ্চলিক অফিসের অফিস প্রধান ও সহকারী পরিচালক শহীদুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড তৈরি ও বিতরণে কিছু অনিয়মের অভিযোগ এসেছে। এসব অভিযোগ গ্রাহক পর্যায় থেকে যেমন এসেছে তেমনি ডিলার পর্যায় থেকেও এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

টিসিবির কার্ড তৈরিতে ব্যাপক ‘স্বজন ও দলপ্রীতি’

প্রকাশিত : ০৪:৩৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩