সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, তীব্র যানজট

অনলাইন রিপোর্ট॥
মতিঝিলে না জানিয়ে গার্মেন্টস কারখানা স্থানান্তরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ কর্মীরা। মঙ্গলবার সকাল থেকে সড়ক অবরোধের ঘটনায় মতিঝিলসহ আশপাশের সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে অফিসগামী মানুষসহ অন্যদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন আশ্বাস দেওয়া হলেও তারা সড়ক ছাড়েননি। মঙ্গলবার বেলা ১১টার পর এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা রাস্তায় বসে বিক্ষোভ করছিলেন।
রাজধানীর মতিঝিলের ওলিও গার্মেন্টস কর্তৃপক্ষ শ্রমিকদের না জানিয়ে তাদের কারখানা কেরানীগঞ্জে স্থানান্তর করেছে। এর প্রতিবাদে মতিঝিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাঁচশতাধিক বিক্ষুব্ধ কর্মী। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মতিঝিল ট্রাফিক জোনের পুলিশের সহকারী কমিশনার (এসি) এস এম বজলুর রশীদ ঢাকা টাইমসকে বলেন, ‘সকাল থেকে গার্মেন্টসকর্মী সড়ক অবরোধ করায় মতিঝিলের প্রতিটি পয়েন্ট বন্ধ রয়েছে। গার্মেন্টস কর্তৃপক্ষ ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে, যাতে দ্রুত তারা সড়ক ছেড়ে দেন।’
এদিকে তিন ঘণ্টার সড়ক অবরোধের ফলে মতিঝিলের আল হেলাল থেকে কমলাপুর, শাপলা চত্বর, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের সবগুলো পয়েন্ট বন্ধ রয়েছে। এতে করে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়ক বন্ধ থাকায় যানবাহন চলাচল করতে পারছে না।
Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, তীব্র যানজট

প্রকাশিত : ০২:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২