ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থায় বদলাচ্ছে কৃষি ব্যবস্থা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১লা এপ্রিল থেকে আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান

চলচ্চিত্রে আসার প্রেরণা সালমান শাহর কাছ থেকেই পেয়েছেন সিয়াম

প্রথম সিনেমা দিয়ে সালমান শাহকে সম্মাননা জানিয়েছিলেন সিয়াম ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক ॥ নাটক দিয়েই অভিনয় শুরু করেছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। কিন্তু সব সময় মনে ইচ্ছা ছিল সিনেমায় অভিনয় করার। এই অভিনয়ের সাহস তিনি পেয়েছিলেন সালমান শাহর কাছ থেকে; পছন্দের নায়কের অভিনীত সব ছবি, স্টাইল, ব্যক্তিত্ব দেখে। সেই সিয়ামের ইচ্ছাটা পূরণ হলো। তিনি সুযোগ পেলেন সিনেমার নায়ক হওয়ার। তারপরে ব্যাটে–বলে মিলে গেল সালমান শাহকে ট্রিবিউট জানানোর। ঘটনাটা অনেকটাই কাকতালীয়।

অভিনয়ে যখন একটু একটু করে নিজের অবস্থান শক্ত করছিলেন, তখন ভাবছিলেন প্রিয় তারকাকে কীভাবে সম্মাননা জানানো যায়। সেই প্রসঙ্গে সিয়াম জানান, তিনি ‘পোড়ামন-২’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লিখিয়েছিলেন। তাঁর চরিত্রের নাম ছিল সুজন। সে নব্বই দশকের এক চিত্রনায়কের ভক্ত। চরিত্রটি বুঝিয়ে দেওয়ার সময় সিনেমাটির পরিচালক রায়হান রাফি তাঁকে প্রশ্ন করেন, নব্বইয়ের কোনো নায়কের ভক্ত হতে পারে এই সুজন?

তখন বিন্দুমাত্র দেরি না করে সিয়াম সঙ্গে বলে দেন, সালমান শাহ। কেন সেদিন অকপটে সালমানের নাম বলেছিলেন? সিয়াম জানান, শৈশবে সালমান শাহ বলতে তিনি পাগল ছিলেন। এমনকি চলচ্চিত্রে আসার প্রেরণা সালমান শাহর কাছ থেকেই পেয়েছেন। সিয়াম বলেন, ‘আমাদের পুরো প্রজন্মটাই সালমান শাহর অভিনয়ে বুঁদ হয়েছিলেন। সালমান মানেই অন্য রকম ব্যাপার—স্টাইল, অভিনয়ের ধরন, জীবনযাপন আমাকে প্রভাবিত করেছিল। আমার প্রথম সিনেমায় যখন তাঁকে ট্রিবিউট জানানোর সুযোগ এল, তখন আর দেরি করিনি। এমন একজন নায়কের প্রতি শ্রদ্ধা জানানোর এটাই সবচেয়ে ভালো সূচনা ছিল।’

সিয়াম আরও বলেন, ‘এখন নিয়মিত সিনেমার শুরুর পরে উপলব্ধি করি, স্টাইল লুক, অন্যান্য গেটআপ একটি চরিত্রের জন্য কত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে চরিত্রে বৈচিত্র্য আনা কত কঠিন। পোড়ামন-২ সিনেমার শুটিংয়ের যখন চেষ্টা করছিলাম সালমান শাহর মতো লুকে সাজতে, তখন বেশি সালমানকে অনুধাবন করতে পেরেছি। অথচ সালমান শাহ প্রতিটি ছবিতে ব্যতিক্রমী স্টাইলে হাজির হতেন। তাঁর অভিনয়ে তো আমরা বুঁদ হয়ে থাকতাম। অভিনয় ছাড়াও একটা পুরো প্রজন্মের কাছে স্টাইলের জন্য আদর্শ হওয়া সহজ কথা নয়। একজন তারকাকে ফলো করে তাঁর মতো চশমা পরা, জিন্স পরা, শার্ট পরা এমন ভক্ত কতজন তারকার ভাগ্যে জোটে? আমরা এগুলো করেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

1win – Bono de bienvenida y promociones para casino y apuestas 1win

চলচ্চিত্রে আসার প্রেরণা সালমান শাহর কাছ থেকেই পেয়েছেন সিয়াম

প্রকাশিত : ০৩:০০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২