সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

আদৌ কতটুকু হচ্ছে যথার্থ বর্জ্য ব্যবস্থাপনা!

বিশেষ প্রতিনিধিঃ
জলাবদ্ধতার সমস্যা ঢাকা মহানগরের অন্যতম একটি সমস্যা, স্বল্প বৃষ্টিতে দীর্ঘ সময় ধরে সৃষ্ট হওয়া জলাবদ্ধতায় নগরবাসীকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যা জনজীবন কে আরো দুর্বিসহ করে তোলে। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি হতে সৃষ্ট নানা প্রকারের পানিবাহিত রোগ শ্রমিক শ্রেণীর মানুষের জীবনকে আরো পীড়াদায়ক করে তুলেছে, যথার্থ বর্জ্য ব্যবস্থাপনা জলাবদ্ধতা নিরসনে বিশেষ ভূমিকা পালন করে বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেন। জলাবদ্ধতা নিরসন এবং যথার্থ বর্জ্য ব্যবস্থাপনার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়।
আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনা সফলতার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, ডিএসসিসি এলাকায় ৯০ ভাগ বর্জ্য আগে উন্মুক্ত অবস্থায় থাকত। বর্জ্য স্থানান্তর কেন্দ্র ছিল মাত্র ৫০টি। আমরা গত দুই বছরে নতুন ৩৫টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন করেছি। আরও বেশ কয়েকটির কাজ চলমান আছে।
আজ রাজধানীর খিলগাঁও এলাকার বালুর মাঠ সংলগ্ন অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা শহর এখন আর ময়লার ভাগাড় নয়। আগে যেখানে ৯০ শতাংশ বর্জ্য উন্মুক্ত অবস্থায় থাকত, সেটি কমিয়ে ৩০ শতাংশ নামিয়ে এনেছি। আগে যেখানে যত্রতত্র আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকত, এখন আর তা হয় না।
পরে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেন মেয়র তাপস।
এসময় তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের কারিগর ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ। দিনটি উপলক্ষে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে। আমরা কামনা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই যেন আমরা উন্নত বাংলাদেশ গড়তে পারি।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, ডিএসসিসি প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনসহ দক্ষিণ সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।বর্জ্য ব্যবস্থাপনায় জনসাধারণের ও যথেষ্ট ভূমিকা রয়েছে, যত্রতত্র ময়লা ফেলা হতে বিরত থাকতে পারলে জলাবদ্ধতা ও যেমন নিরসন করা সম্ভব তেমনি করে দুর্গন্ধ মুক্ত মহানগর  ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দেওয়া সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন স্থানীয় সুধী সমাজ।
Attachments area
Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

আদৌ কতটুকু হচ্ছে যথার্থ বর্জ্য ব্যবস্থাপনা!

প্রকাশিত : ০৫:২৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২