সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

খুবির শিক্ষার্থীকে মারধর করায় বিএনপির দুই নেতা বহিষ্কার

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী তানভীর আহমেদকে মারধরের ঘটনায় দলের দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। একইসঙ্গে তাদের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য ইয়াসিন আরাফাত ডালিম ও সজল শিকদার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মিনহাজুল আবেদনী সম্পদ বলেন, নগরীর বানরগাতি বাজার কলেজ রোডে তানভীরের বাড়ি। গত ১৩ ডিসেম্বর রাতে কিছু বখাটে তাদের বাড়ির গেটে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। তাদের গেট থেকে সরে যেতে বলায় তারা তর্কে জড়ায়। একপর্যায় ডালিম, সজলসহ অন্যান্যরা তানভীরকে বেদম মারধর করে এবং ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয়। গুরুতর জখম অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা বিএনপি নেতাদের জানাই। তারা ওই দুই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে বলেন। ১৪ ডিসেম্বর আমরা লিখিত অভিযোগ দিই। পরে জানতে পারি ওই দুইজনকে বহিষ্কার করা হয়েছে।

খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ছাত্রদের অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের দুইজনকে বহিষ্কার করা হয়েছে। দলের মধ্যে হামলাবাজদের কোনো আশ্রয় নেই।

মোহাম্মদ মিলন/এমজেইউ

Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

খুবির শিক্ষার্থীকে মারধর করায় বিএনপির দুই নেতা বহিষ্কার

প্রকাশিত : ০৯:১৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪