সংবাদ শিরোনাম :
উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল জুলাই আন্দোলনের মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান শিল্পায়নে নতুন মাইলফলক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হচ্ছে ৬৫ মিলিয়ন ডলার  মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, নতুন উচ্চতায় ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে ‘অতিদ্রুত’ দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে করতে গিয়ে পরিবেশের ক্ষতি করা যাবে না: প্রধানমন্ত্রী

ফাইল ফুটেজ 

অনলাইন রিপোর্ট॥
উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পরিবেশের কোনো ক্ষতি না করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির  সভায় তিনি এ নির্দেশনা দেন। মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। সভা  শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদেরও এসব তথ্য নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পরিবেশের ক্ষতি করা যাবে না। তিনি বলেছেন, কোনোমতেই পরিবেশকে ডিস্টার্ব করা যাবে না। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন— প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যেন খালগুলো ভরাট না হয়ে যায়। যে কোনো প্রকল্প বাস্তবায়নেই ঢাকার খালগুলো ঠিক রাখতে হবে। এ ছাড়া প্রকল্পে অহেতুক ভূমি অধিগ্রহণ না করতেও নির্দেশনা দিয়েছেন। এর বাইরে প্রকল্পের বারবার মেয়াদ বৃদ্ধির বিষয়টিতে নজর রাখতে হবে।
শুধু ফসল উৎপাদন নয়, এখন থেকে ফসলের গুণগতমান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বড় বড় ফল উৎপাদন করাটাই শেষ কথা নয়, এগুলোর পুষ্টিগুণ নিশ্চিত করতে হবে। শুধু খাদ্য প্রাণ নয়, পুষ্টি নিশ্চিত কতে হবে। সেই সঙ্গে ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবে। যাতে পুষ্টিগুণ ঠিক থাকে। প্রয়োজনে প্রযুক্তি আমদানি করতে হবে।
Tag :
আপলোডকারীর তথ্য

উনিশেই ইউরো ও বিশ্বজয়, ফুটবলের নতুন যুগের মুখ ইয়ামাল

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে করতে গিয়ে পরিবেশের ক্ষতি করা যাবে না: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২:০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২